জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ দেখলে অনেকেই বুঝতে পারবেন না রানী রাসমণির চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া প্রকৃতপক্ষে একটি টিনএজ মেয়ে। রাসমণির বয়সের উপযুক্ত নিপুণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছেন দিতিপ্রিয়া। সম্প্রতি ভায়োলেট রঙের জারদৌসি বেনারসিতে ভাইরাল হলেন দিতিপ্রিয়া।
কিছুদিন আগেই নিজের লম্বা চুল কেটে ফেলে দিতিপ্রিয়া নিজেকে দিয়েছেন টমবয় লুক। শুটিংয়ের বাইরে সাধারণত জিনস-টপে স্বচ্ছন্দ দিতিপ্রিয়া। তবে রানী রাসমণির সেটে দিতিপ্রিয়ার আচরণ নিয়ে কলাকুশলীদের অভিযোগ রয়েছে। গত বছর দিতিপ্রিয়া বেসুরো গলায় ‘কলঙ্কিনী রাধা’ গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। দিতিপ্রিয়াকে এই কারণে মারাত্মক ট্রোল করেছিলেন নেটিজেনরা। সেই সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় দাঁড়িয়েছিলেন দিতিপ্রিয়ার সমর্থনে।
শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজকাহিনী’ ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া নজর কেড়েছিলেন। এরপর তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির ভূমিকায় কাস্ট করা হয়। রানী রাসমণির চরিত্র দিতিপ্রিয়াকে প্রবল জনপ্রিয় করে তুলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…