নিউজ

কলকাতা থেকে দিল্লিগামী বিমান উড়বে এবার প্রত্যেকদিন, ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা: করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে মানুষের জীবন যেন থমকে গিয়েছিল, ঠিক তেমনই থমকে গিয়েছিল যান চলাচল ব্যবস্থা। বাস থেকে ট্রাম, রেল থেকে বিমান সমস্ত কিছুই স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু লকডাউন ওঠার পর নিউ নর্ম্যাল পরিস্থিতিতে মানুষের জীবন স্বাভাবিক ছন্দে একটু একটু করে ফিরছে। যান পরিষেবা ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে আসছে। রেল পরিষেবা চালু হওয়ার পাশাপাশি চালু হয়েছে বিমান পরিষেবাও। আর এবার আরও একধাপ বিমান পরিষেবা এগোল। লকডাউনের পর কলকাতা থেকে দিল্লিগামী বিমান সপ্তাহে তিনদিন চলত। তবে এবার থেকে প্রত্যেকদিন রাজধানীর বুকে কলকাতা থেকে বিমান উড়ে যাবে। এমনটাই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

লকডাউনের পর যখন বিমান পরিষেবা চালু হয়, তখন সপ্তাহে তিনদিন কলকাতা থেকে দিল্লিগামী বিমান গেলেও তা সরাসরি যেত না। পাটনা হয়ে রাজধানীতে পৌঁছত কলকাতার বিমান। তবে এবার নবান্ন থেকে দিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বিমান পরিষেবা স্বাভাবিক করতে হবে। অর্থাৎ প্রত্যেকদিন সরাসরি দিল্লিতেই কলকাতা থেকে বিমান উড়ে যাবে। বিমান সংখ্যা কমানো হয়েছিল। তবে এবার বিমান পরিষেবা স্বাভাবিক করার তাগিদে বিমান সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

রাজ্য সরকারের এ হেন সিদ্ধান্তে খুশি বিমানযাত্রীরা। কারণ, কলকাতা থেকে দিল্লিগামী বিমানের যাত্রী সংখ্যা নেহাত কম নয়। এতদিন ভায়া যেতে হওয়ায় অনেক অসুবিধা ভোগ করতে হচ্ছে যাত্রীদের। তবে এবার পরিষেবা স্বাভাবিক হলে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026