খেলা

রবিবাসরীয় ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া বনাম বেঙ্গালুরু সিটি এফসি

গোয়া: রবিবাসরীয় আইএসএলের তৃতীয় ম্যাচে আজ এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে। গত মরশুমে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে এফসি গোয়া দুরন্ত পারফরম্যান্স করে এবারের আইএসএলে অনেকটাই জীবনীশক্তি নিয়ে প্রথম ম্যাচ খেলতে নামছে নীল জার্সির দলের বিরুদ্ধে। এমনকি নতুন কোচ ফার্নান্ডোর পরামর্শ নিয়ে প্রথম ম্যাচেই তিন পয়েনট তুলে আত্মবিশ্বাস বাড়াতে মরিয়া এফসি গোয়ার ফুটবলাররা।

অন্যদিকে বেঙ্গালুরু এফসিও জহরলাল নেহেরু স্টেডিয়ামে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিপক্ষ দলকে। করোনা পরিস্থিতির মধ্যে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে এবারের আইএসএল অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দুটি ম্যাচ যেমন উত্তেজকপূর্ণ ছিল, ঠিক তেমনই আজকের রবিবাসরীয় ম্যাচ যথেষ্ট হাইভোল্টেজ হতে চলেছে। আগামী মরশুমে এএফসি কাপ খেলতে চলেছে বেঙ্গালুরু এফসি। তার আগে আইএসএল চ্যাম্পিয়ন খেতাব জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় নীল জার্সির ছেলেরা। তবে বিপক্ষদল এফসি গোয়াকে সমীহ করে চলছে বেঙ্গালুরু এফসি।

প্রসঙ্গত, প্রথম দুই ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে জয় পেয়েছে এটিকে-মোহনবাগান এবং দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে জয় পেয়েছে নর্থইস্ট ইউনাইটেড। এখন দেখার বিষয় এটাই যে, আইএসএলের সিজন সেভেনে তৃতীয় ম্যাচে জয় পায় কোন দল?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026