রাজ্য

“দিলীপ ঘোষ বাংলার সবচেয়ে বড় ভাইরাস”, বিদ্রুপ অনুব্রতর

এবার ফের বিধানসভা ভোটের প্রাক্কালে অনুব্রত নিশানায় দিলীপ ঘোষ। নির্বাচনের আগে বাংলায় সব রাজনৈতিক দলগুলি জোর কদমে ভোট প্রচারে নেমে গেছে। এরইমধ্যে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব এখন চরমে। তাই সম্প্রতি বীরভূমের তৃণমূল সাংসদ অনুব্রত মণ্ডল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে “ভাইরাস” বলে কটাক্ষ করেছেন। এমনকি তিনি দিলীপ ঘোষকে স্যানিটাইজ করে তৃণমূল বুথ কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি অনুব্রত মণ্ডল বীরভূমের ইলামবাজারের বুথ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুরের সংসদ অসিত মাল, জেলা সহ-সভাপতি অভিজিৎ সিনহা, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রমুখরা। ইলামবাজার ব্লকের বাতিকার, মঙ্গলডিহি, ঘুড়িষা এবং ধরমপুর মোট চারটি অঞ্চলের বুথ কমিটি নিয়ে সম্মেলন হচ্ছিল। বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসক দল বুথ কমিটির সম্মেলন এর উপর বেশি জোর দিচ্ছে।

এই বুথ কমিটির সম্মেলন দিলীপ ঘোষের প্রসঙ্গ উঠলে অনুব্রত ওরফে কেষ্টদা দিলীপকে কটাক্ষ করে বলেন, “দিলীপ ঘোষের থেকে বড় ভাইরাস গোটা রাজ্যে আর কে আছে?” এখানেই থেমে যাননি তিনি। দিলিপের উদ্দেশ্যে বিদ্রুপ করে তিনি বলেছেন, “তাকে তৃণমূলের নেওয়ার আগে স্যানিটাইজার করে নিতে হবে। স্যানিটাইজ করে নাহলে তাকে পুকুরে চুবিয়ে নিতে হবে। আসলে তাদের আবার গোবর মাথার অভ্যাস আছে তো।”

এছাড়া এদিনকার সম্মেলনে তিনি কেন্দ্র সরকারের তীব্র নিন্দা করেছেন। তিনি কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেছেন, বর্তমানে দেশের জিডিপির হার প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলংকার থেকেও কম। আস্তে আস্তে দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। এরকম অপদার্থ কেন্দ্রীয় সরকার নাকি এক কোটি বেকারকে চাকরি দেবে বলে জানিয়েছিল। কিন্তু তা দেয়নি এবং ভবিষ্যতে দিতে পারবেনা। এছাড়াও কড়া ভাষায় তিনি বলেছেন, “নরেন্দ্র মোদী এক অপদার্থ প্রধানমন্ত্রী।”

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026