আবুধাবি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপর এ বছরের আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষ দল মুম্বই ইন্ডিয়ান্স। দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহীতে এবারের আইপিএলের আসর বসেছে। সেখানেই নীতা আম্বানির দলের বিরুদ্ধে খেলতে নেমে নিজেদের এবারের আইপিএল অভিযান শুরু করবে শাহরুখ খানের দল।
কেকেআরের এটা প্রথম ম্যাচ হলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে আজকের ম্যাচ দু’নম্বর ম্যাচ। যদিও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। তবে মুম্বই ইন্ডিয়ান্স একটু চাপে থাকলেও প্রথম ম্যাচ খেলতে নামার আগে বেশ খোশ মেজাজে রয়েছে কেকেআর টিম। আর তাদেরকে আরও উৎসাহ দিতে কার্যত নাইট রঙে রঙিন হয়ে উঠেছে বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খালিফা। বেগুনি ও সোনালী রঙে সুসজ্জিত এই বহুতল কার্যত নাইট শিবিরকে বালির দেশে স্বাগত জানাচ্ছে।
গতবারের আইপিএলে আন্দ্রে রাসেল ছাড়া সেভাবে ব্যাট হাতে কাউকে নাইট সংসারে সফল হতে দেখা যায়নি। তবে এবার দলে ভারসাম্য রয়েছে এমনটাই আইপিএল শুরু হওয়ার আগে দাবি করেছিলেন নাইট কোচ জ্যাক ক্যালিস। আজ, বুধবার সন্ধ্যায় সত্যি সত্যি ভারসাম্য বজায় থাকে কিনা, এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…