বাংলা হোক বা হিন্দি, ত্রিকোণ প্রেম না থাকলে সেটা জমবেই না। সাদামাটা একঘেয়েমি সিরিয়াল দেখতে কে পছন্দ করে বলুন? সন্ধ্যে বেলা বা বিকেল বেলার সিরিয়াল মানেই সেইখানে থাকতে হবে টানটান উত্তেজনা, ফন্দির উপর ফন্দি, ঠাণ্ডা লড়াই বা ত্রিকোণ প্রেমের ফাঁদ। আপনি বলুন কোন সিরিয়ালে এই গল্প নেই? সেরকমই হল জি বাংলার ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিক। বস এবং অ্যাসিসটেন্টের রসায়ন নিয়েই এই গল্পের পটভূমি।
বর্তমান টিআরপি-র দৌড়ে ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিক রয়েছে ১০ নম্বরে আর ১ নম্বরে রয়েছে ‘কৃষ্ণকলি’। তবে এবারে জমে উঠেছে কর্ণ ও রাধিকার মান অভিমান পর্ব। কারণ এই দুইয়ের মাঝখানে ঢুকে পড়েছে তৃষা। এখানে তৃষা কর্ণের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে যাতে রাধিকা কর্ণকে ভুল বোঝে। পাশাপাশি, বাবালি ও জয়ের বিয়ে নিয়েও কর্ণের মনে তৈরি হচ্ছে সন্দেহ।
এই টানটান উত্তেজনার কারণে বেশীরভাগ দর্শক রাধিকাকেই দোষারোপ করে চলেছে। তাদের মতে, রাধিকা প্রতিনিয়ত কর্ণকে ভুল বোঝে, উল্টোদিকে রাধিকা- কর্ণের রোম্যান্সও অনেকে মিস করছেন। যাইহোক, আপাতত দেখার বিষয় হল কর্ণ কীভাবে রাধিকা এবং নির্মলার মধ্যে দূরত্ব মেটায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…