ভাস্কোদাগামা: গতকাল, শুক্রবার থেকে শুরু হয়েছে ‘আইএসএল সিজন ৭’। আর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে-মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স। আইএসএলের এই মরশুমে এই প্রথমবার খেলতে নেমেছে মোহনবাগান, টাও আবার এটিকের সঙ্গে জুটি বেঁধে। আর প্রথম ম্যাচেই বাজিমাত করে ৩ পয়েন্ট তুলে নিয়েছে হাবাসের দল। আর আজ, শনিবার আইএসএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং মুম্বই সিটি এফসি। ভাস্কোদাগামার তিলক ময়দানে এই দুটি দল আজ খেলতে নামবে।
যদিও আইএসএল অভিযান শুরু করার আগে নর্থইস্ট ইউনাইটেড এফসির ড্রেসিংরুমে করোনার থাবা বসেছে। তাই মুম্বই সিটি এফসির থেকে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। জানা গিয়েছে, নর্থইস্ট ইউনাইটেড এফসির দুই ফুটবলারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও কোন দুই ফুটবলার, তা জানায়নি নর্থইস্ট ইউনাইটেড এফসি কর্তৃপক্ষ। এমনকি করোনার থাবা দলের ওপর পড়ার ফলে খেলার ওপর কোনও প্রভাব পড়বে না বলেই দাবি করেছেন নর্থইস্ট ইউনাইটেড এফসি কোচ।
অন্যদিকে, করোনার কারণে দুই ফুটবলারের দলে না থাকাটাকেই কাজে লাগাতে চাইছে মুম্বই সিটি এফসি। দুটি দলেই ভারতীয় ফুটবলারের পাশাপাশি রয়েছে বিদেশি ফুটবলাররা। তাই নিজেদের সেরাটা দিয়ে প্রথম ম্যাচে জিততে মরিয়া দুই দলই। এখন কোন দল শেষমেষ জয় পায় সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…