রাজ্য

ভোররাতে বৃষ্টির সাথে রাজ্যে এল শীত, সপ্তাহের শেষে এক ধাক্কায় পারদ নামবে ৫ ডিগ্রী

গতকাল থেকেই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে চলতি সপ্তাহের শেষে রাজ্যে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সেইমতো কাল থেকেই আকাশের মুখ ভার ছিল। তারপর ভোর রাতে শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি। কার্যত সকাল ৬ টা তেও দিন হয়ে গেছে তা বোঝার উপায় ছিল না। তারপর বেলা গড়াতে বৃষ্টি থামলেও আকাশ মেঘলা হয়ে আছে। রাতভর বৃষ্টি হওয়ায় বাতাসে বেশ শিরশিরানি অনুভূত হচ্ছে। তবে এই বৃষ্টিতে খুব একটা তাপমাত্রা নামবে না বলেই অনুমান আবহাওয়া দপ্তরের।

তবে ভোররাতের বৃষ্টি শীতের আগমনকে নিশ্চিত করেছে। আবহাওয়া দপ্তর অনুযায়ী, আবহাওয়ার পরিবর্তন হবে রবিবার থেকে। সেদিন থেকেই রাজ্যে পূবালী হাওয়ার প্রভাব কমে যাবে। আর সেই জায়গায় দাপট বাড়বে উত্তুরে শীতল হাওয়া। অন্যদিকে জম্মু-কাশ্মীরে সেই সময় থেকেই বৃষ্টিপাত ও তুষারপাতে সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই ঝিলামের উপত্যাকা বরফের চাদরে ঢাকা পড়েছে। এর ফলে উত্তরে শীতল বাতাস খুব তাড়াতাড়ি চলে আসবে রাজ্যে। তার সাথে দোসর হয়ে বৃষ্টিপাত এলে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। রবিবারের পর এক ধাক্কায় পারদ ৫ ডিগ্রী সেলসিয়াস নামতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের।

আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী, আগামী সপ্তাহে শুরু থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে। তাদের অনুমান ২৩,২৪,২৫ এবং ২৬ নভেম্বর চারদিন রাজ্যে তাপমাত্রার “শার্প ফল” হবে। অর্থাৎ এই চারদিনের রাজ্যে জেলাগুলির তাপমাত্রা এক ধাক্কায় ৫ ডিগ্রি অব্দি কমে যেতে পারে। পাশাপাশি, আজ ভোর থেকে চাকদা, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর সহ নদিয়ার অধিকাংশ জায়গায় ঘন কুয়াশার আস্তরণ দেখা যায়। ফলে কমে যায় দৃশ্যমানতা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে কুয়াশা।

শুক্রবার কলকাতার তাপমাত্রা সাধারণের তুলনায় ৪ ডিগ্রী বেশি ছিল। গতকাল সকালে সর্বনিম্ন কলকাতার তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে জেলাগুলিতে কলকাতার চেয়ে তাপমাত্রা খুব একটা হেরফের ছিল না। গতকাল বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রী সেলসিয়াস এবং মালদায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রী সেলসিয়াস ছিল। আর এই সপ্তাহ পেরোলেই বৃষ্টিপাতের সাথে জাঁকিয়ে শীত পড়লে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নামতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026