বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটজনতার। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
সম্প্রতি মৌমিতা নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে চর্চার রয়েছেন, সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একবছর আগে শেয়ার করে নিয়েছিলেন তিনি। সম্প্রতি তার সেই নাচের ভিডিওটি ৪ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। জনপ্রিয় বাংলা ফোক গান ‘পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন’এর তালেই ভিডিওতে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। একেবারে সবুজের মাঝেই খোলা আকাশের নীচে নিজের এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন মৌমিতা। ভিডিওটি বানানোর সময় মাথায় শুকনো খড়কুটো নিয়েই কালো ও সবুজের তাঁতের শাড়িতে দেখা দিয়েছিলেন তিনি। তার নাচের পাশাপাশি প্রতিবারের মতো তার সাজও নজর কেড়েছে এই ভিডিওতে। নিজের এই একবছর আগেকার ভিডিওর সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত মৌমিতা বিশ্বাস। রইল ঝলক।
গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…
হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…
আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…
গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…
আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…
আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…