নিউজ

বিধানসভা নির্বাচনের আগেই ডিজিটাল হতে পারে ভোটার কার্ড, অপেক্ষা নির্বাচন কমিশনের সবুজ সংকেতের

নয়াদিল্লি: আধার কার্ডের মত ভোটার কার্ডকেও ডিজিটাল করার পরিকল্পনা আগেই করেছিল নির্বাচন কমিশন। আর এবার সেই পরিকল্পনা দ্রুত গতিতে বাস্তবায়িত করার কথা ভাবছে নির্বাচন কমিশন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ভোটার কার্ড ডিজিটাল করার প্রক্রিয়া সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নওয়া হয়নি।

ভোটার কার্ড ডিজিটাল হওয়ার ক্ষেত্রে ভোটাররা নিজেরাই নিজেদের ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এক্ষেত্রে যারা নতুন ভোটার, তারা প্রথম থেকেই এই ডিজিটাল কার্ডের সুবিধা ভোগ করতে পারবে। কিন্তু যারা পুরনো ভোটার, তাদেরকে ভোটার হেল্পলাইন ওয়েবসাইটে গিয়ে কয়েকটি ধাপ পেরিয়ে নিজের ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে নিতে হবে। তবে ডিজিটাল ভোটার কার্ড চালু হলেই পুরনো এপিক পদ্ধতির কার্ড বাতিল হবে না বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দুটি পদ্ধতি চালু থাকতে পারে।

ভোটাররা নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ডিজিটাল কার্ড ডাউনলোড করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন ভোটার কার্ডের আবেদন মঞ্জুর করে দিলেই তারা তাদের ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে। জানা গিয়েছে, পরিকল্পনা অনুযায়ী এপিক ফরম্যাটের ক্ষেত্রে দুটি কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে। একটি কিউআর কোডে থাকবে ভোটারের নাম এবং অন্য তথ্য। অপরটিতে থাকবে বেশ কিছু নির্দিষ্ট তথ্য। সমস্তকিছুই ডিজিটাল কার্ডে পাওয়া যাবে। তবে এই ডিজিটাল কার্ডের ক্ষেত্রে দিনক্ষণ স্থির না হলেও বিধানসভা নির্বাচনের আগে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে। এখন শুধুই অপেক্ষা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবুজ সংকেতের।

Anirban Kundu

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026