রাজ্য

হয় জলে নয় জঙ্গলে কিংবা পদ্মফুলে, বনমন্ত্রীকে কটাক্ষ কল্যাণ এবং উদয়নের

শনিবার ফেসবুক পোষ্টে নাম করে বাংলার বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শাসক শিবিরের উদয়ন গুহ। একই সাথে সোশ্যাল মিডিয়াতে আক্রমণাত্মক মনোভাবের সাথে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারীর পর এইবার একই পথে হাঁটতে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার তার মুখে শোনা গেছে, ,মানুষের কাজ করতে গেলে যদি পথ পরিবর্তন করতে হয়, তবে আমি তা করতেও রাজি। এর পরই তাকে উদ্দেশ্য করে এইদিন ফেসবুক পোস্ট করেছেন উদয়ন গুহ।

শুক্রবার পুরোহিতদের একটি সভায় যোগ দিয়ে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি রামকৃষ্ণের বাণী লিখলেন। এইদিন তিনি লিখেছেন,”ঠাকুরের কথায়, যত মত তত পথ। অর্থাৎ যত মানুষ থাকবে তত তাদের মত থাকবে, তার পথও ভিন্ন হবে। যদি কোথাও মনে হয়, মানুষের কাজ করার জন্য এই মতে অসুবিধা হয়, তবে খোলা আছে অনেক পথ। সেই পথ থেকে কেউ কাউকে সরাতে পারবে বলে আমার মনে হয়না।”

এখানে রামকৃষ্ণ দেবের সূত্র ধরে শুক্রবার রাতেই ফেসবুকে পালটা উত্তর দিয়েছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তিনি লিখেছেন,”হয় জলে আবার কেউ জঙ্গলে না হলে পদ্মফুল, যত মত তত পথ”। নাম না নিয়েও উদয়নবাবু কটাক্ষ করেছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। কারণ সেচ দপ্তর সামলাতেন বনমন্ত্রী রাজীব। আর এখন তিনি বনমন্ত্রী। এই দুটি দফতরের কথাই বলেছেন উদয়ন গুহ, তার ফেসবুক পোস্টে।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা চলছে রাজনৈতিক মহলে। তবে তিনি কি পরিবর্তন করতে চলেছেন দল? সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লেখেন,”আমি দেখছি কিছু মন্ত্রী উচ্চাকাঙ্ক্ষী আর লোভী। তার চান হাতে ক্ষমতা। কীভাবে অন্যকে বিভ্রান্ত করতে চান তা তারা জানেন”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026