ভাইরাল & ভিডিও

Viral: ‘মায়াবন বিহারিনী’তে দুর্দান্ত নাচলেন এক সুন্দরী, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন পরে না।

বর্তমান যুগে মানুষ নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যেতে পারে বহু মানুষের কাছে। কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি এক প্রতিভাবান নৃত্যশিল্পী নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছতে পেরেছেন বহু মানুষের কাছে। আর তারই নাচের একটি ভিডিও এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্প্রতি বিদীপ্তা শর্মা নামের এক নৃত্যশিল্পী নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিবেশন করেছেন রবীন্দ্রনৃত্য। ‘বেডরুম’ ছবিতে সোমলতার কণ্ঠে শোনা গিয়েছিল ‘মায়াবন বিহারিনী’ গানটি। সম্প্রতি সেই গানের আধুনিক ভার্সনের নৃত্য পরিবেশন করেছেন বিদীপ্তা। নীল ও গোলাপি রঙের মিশ্রণের পোশাকে ও এথনিক সাজে সেজেছিলেন বিদীপ্তা। নিঃসন্দেহে তাকে দেখতে দুর্দান্ত লাগছিল। ভিডিওতে তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে তিনি রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ নৃত্যশিল্পী। সম্প্রতি নেটিজেনদের অধিকাংশের কাছে প্রশংসিত হয়েছেন বিদীপ্তা। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে। আর তার নাচের এই ভিডিওটি পছন্দ করেছেন ১২ হাজারেরও বেশি মানুষ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026