আজকালকার দিনে সকলের কাছেই বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেলিব্রেটিরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। সামাজিক মাধ্যমে বোল্ড ভিডিও পোস্ট করে প্রায় উত্তাপ ছড়ান টেলি অভিনেত্রী নিয়া শর্মা। অভিনেত্রী নিয়ার আসল নাম নেহা শর্মা। “কালি এক অগ্নিপরীক্ষা” ধারাবাহিক দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে ডেবিউ করেছিলেন তিনি। তারপর “জামাইরাজা”, “বেহেনে” ইত্যাদি ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে।
তবে টেলিভিশনের জগত ছাড়াও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন অভিনেত্রী নিয়া। বেশিরভাগ সময় বোল্ড অবতারে ভিডিও পোস্ট করে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। পোশাকের জন্য মাঝে মাঝে ট্রোল হতে হলেও সেই বিষয়ে ডোন্ট কেয়ার মনোভাব পোষণ করেন অভিনেত্রী। সকলকে তোয়াক্কা না করে স্বমেজাজে জীবন উপভোগ করতে জানেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর একটি পোল ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়া জগতে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, টেলি অভিনেত্রী একটি পিঙ্ক রঙের স্পোর্টস ব্রা ও ব্ল্যাক কালারের শর্টস পরে ইংরেজি গানের তালে উদ্দাম পোল ডান্স করছেন। আসলে এই পোল ডান্স একটি অতি কঠিন নৃত্য। এই নৃত্য রপ্ত করতে চান নিয়া। আর তাই তিনি অভিজ্ঞ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার লিপ্সা আচার্যের তত্ত্বাবধানে পোল ডান্স শিখছেন। এই নাচ শিখতে গিয়ে অভিনেত্রীর পা কোমর সহ শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে। কিন্তু তিনি এই নাচ শিখতে নাছোড়বান্দা। তাই অভিনেত্রী ইনস্টাগ্রামে তাঁর পুরনো পোল ডান্সের ভিডিও পোস্ট করে স্মৃতিচারণা করেছেন।
বলা বাহুল্য, ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায়। কম সময়ের মধ্যে ভিডিওটি অসংখ্য মানুষ দেখেছেন এবং ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন। অনেকেই কমেন্ট করে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন তো আবার কেউ অভিনেত্রীর সুন্দর পোল ডান্সের প্রশংসা করেছেন। অনেকেই এই ভিডিওটিকে শেয়ার করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট নিয়া শর্মার পোস্ট করা ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…