বিনোদন

Sudipta Chakraborty: সুদীপ্তাকে ‘টুম্পা সোনা’ কেন বললেন সৌরভ? গোপন খবর ফাঁস অভিনেত্রীর

গত সপ্তাহে শনিবারের এপিসোডে দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন সুদীপ্তা চক্রবর্তী। এদিন নিজের অভিনয় জীবন নিয়ে কথায় কথায় নানা তথ্য দিয়েছেন অভিনেত্রী। এদিন দাদাগিরির মঞ্চেই সকলের উপস্থিতিতে সুদীপ্তার ডাকনাম নিয়ে মজা করলেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। এমনটা যে হতে পারে তা হয়তো নিজেও ভাবতে পারেননি অভিনেত্রী। এদিন সুদীপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ সাহা, দিয়া চক্রবর্তী, দোলন রায়, সুমন দে ও মিঠু চক্রবর্তী।

উল্লেখ্য, সুদীপ্তা চক্রবর্তীর ডাক নাম ‘টুম্পা’। আর সেই কথা সৌরভ গাঙ্গুলী হঠাৎ করেই বলেন দাদাগিরির মঞ্চে। আর দাদার মুখে এই কথা শোনা মাত্রই তিনি রীতিমত উত্তেজিতভাবে বলে উঠেছিলেন, এর পরের লাইনটা তিনি আমি শুনতে চান না। যা শুনে দাদার পাশাপাশি হেসে ফেলেন বাকিরাও। আর তিনি এও জানান ‘টুম্পা সোনা’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই তাকে অনেক কথাই শুনতে হয়েছে, তবে তা পুরোটাই মজার ছলে।

এদিন নিজের অভিনয় জীবন নিয়েও অনেক কথা বলেছেন তিনি। মঞ্চ দিয়েই তার অভিনয় জীবন শুরু হয়েছিল অনেক ছোটবেলাতেই। ক্লাস ওয়ানে পড়াকালীন মঞ্চে প্রথম অভিনয় করেছিলেন তিনি। ‘সংঘাত’ ছবির হাত ধরেই ক্যামেরার সামনে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেই অভিনয় করেছেন তিনি। ‘নাচনি’ তার অভিনীত প্রথম ধারাবাহিক। ‘বাড়িওয়ালি’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছেন সুদীপ্তা।

উল্লেখ্য অভিনেত্রীর বাবা বিপ্লব কেতান চক্রবর্তী একজন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ছিলেন। সুদীপ্ত অভিনীত অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত শর্ট ফিল্ম ‘সরস্বতী’ মুক্তি পেয়েছে এই সরস্বতী পূজোয়। এছাড়াও শোনা গিয়েছে, সুমন ঘোষের হিন্দি ছবি ‘বিরজু’র মুখ্য চরিত্রে শার্দূল ভরদ্বাজের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সুদীপ্তাকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026