তড়িৎ ঘোষ : ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান পূর্ণ করলেন মায়াঙ্ক আগারওয়াল। ১৮৩ টি বল খেলে ১৫টি চার ও একটি ছয়ের সাহায্যে তার ক্যারিয়ারের তৃতীয় শতরানটি সম্পন্ন করেন মায়াঙ্ক। শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। তখন ভারতীয় ইনিংস গড়ার দায়িত্ব নেন চেতেশ্বর পূজারা এবং মায়াঙ্ক আগারওয়াল। পূজারা ৫৪ রান করে সাজঘরে ফিরলেও ক্রিজের অপরপ্রান্তে মাটি আঁকড়ে পড়ে থাকেন মায়াঙ্ক।
ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি শূন্য রানে আউট হওয়ার পর সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে কে সাথে নিয়ে আবার শুরু করেন ভারতীয় দলের স্কোরবোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ। ৮২ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে তাকে এলবিডব্লিউ আউট ঘোষণা করেন আম্পায়ার মরিস এরাসমাস। যা দেখে অবাক হয়ে যান মায়াঙ্ক এবং রিভিউ নেন রাহানের সাথে পরামর্শ করে। টিভিতে দেখা যায় বল লেগ স্টাম্প মিস করছে তাই আম্পায়ার সিদ্ধান্ত পরিবর্তন করে নট আউট ঘোষণা করেন মায়াঙ্ককে।
এছাড়াও আজ ১৬ তম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করলেন ভারতীয় সহঅধিনায়ক অজিঙ্কা রাহানে। এর আগে কপিল দেব(১৩৮) মহেন্দ্র সিংহ ধোনি(১১৬) দিলীপ বেঙ্গসরকার(১১৪) এবং সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণের সাথে একযোগে ১০৪ ইনিংসে চার হাজার রান পূর্ণ করলেন অজিঙ্কা রাহানে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…