নিউজ

পাকিস্তানের ডিএনএ-তেই সন্ত্রাসবাদ, রাষ্ট্রপুঞ্জে কড়া জবাব ভারতের

অরূপ মাহাত: প্যারিসে অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের ৪০ সাধারণ সভায় এক বিতর্কে যোগ দিয়ে পাকিস্তানের শিক্ষামন্ত্রী শফকাত মাহমুদ কাশ্মীরের পুনর্গঠন ও সুপ্রিমকোর্টে অযোধ্যা রায় নিয়ে ভারতের সমলোচনা করেন। তারই প্রেক্ষিতে সাধারণ সভায় ভারতের প্রতিনিধি অনন্যা আগরওয়াল তাঁর বক্তৃতায় একহাত নেনে পাকিস্তানকে।

তিনি বলেন, ‘পাকিস্তান ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে শিশুসুলভ আচরণ করছে। আমরা ভারতের সাধারণ মানুষ আমাদের দেশের শাসনব্যবস্থা ও সুপ্রিমকোর্টের রায়কে শ্রদ্ধা করি। আমাদের দেশের শাসনব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। তাই আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের এই মন্তব্যের নিন্দা জানাচ্ছি।’ এরপরই পাকিস্তানের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও যোগ করেন যে, ‘পাকিস্তানের এই মন্তব্য আসলে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান। যা নিন্দনীয় এবং অসমর্থনযোগ্য।’

এদিনের এই আন্তর্জাতিক সভায় সন্ত্রাসবাদের প্রতি পাকিস্তানের মনোভাব নিয়েও আক্রমণ করেন ভারতের প্রতিনিধি। তিনি বলেন, ‘পাকিস্তানের ডিএনএ-তেই সন্ত্রাসবাদ ছড়িয়ে রয়েছে।’ ইউনেস্কোর মতো একটি আন্তর্জাতিক সংগঠনে পাকিস্তানের মনোভাব অন্যদের থেকে আলাদা বলেই উল্লেখ করেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026