মলয় দে, নদীয়া:- চলছে লক ডাউন। আর এই লক ডাউনকে মান্যতা দিয়ে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে ভক্ত সমাগম না করে মায়াপুর ইস্কনের পঞ্চতত্ত্ব মন্দিরের ভিতরে অস্থায়ী পুষ্করিণী তৈরি করে শুরু করানো হল চন্দন যাত্রা উৎসব।
সূত্রের খবর, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হওয়া এই চন্দন যাত্রা উৎসব চলবে আগামী এক মাস পর্যন্ত। গ্রীষ্মকালের দাবদাহ থেকে মুক্তি পেতে রাধামাধব বিগ্রহের শরীরে চন্দন মাখিয়ে রাখা হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগেই রাধামাধবের বিগ্রহ বের হয় নৌকাবিহার পরিক্রমায়। প্রতিবছর চন্দন যাত্রা উৎসবে সামিল হয় প্রচুর ভক্ত তবে এবারে করোনার জালে আটকে সবাই।
এবার লকডাউনের ফলে বেশি ভক্ত যাতে জমায়েত না হয় সে কথা মাথায় রেখে প্রথা ও রীতিনিয়ম মেনে মন্দিরের ভিতরে অস্থায়ী পুষ্করিণী তৈরি করে প্রতিদিন চলছে নৌকা বিহার। কথিত আছে পুরীর নরেন্দ্র সরোবরে ইসমের দাবদাহ থেকে মুক্তি পেতে চন্দন যাত্রা এবং নৌকাবিহার করেছিলেন রাধামাধব। তারপর থেকেই প্রতিবছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে নদীয়ার মায়াপুর ইস্কনে শুভারম্ভ হয় চন্দন যাত্রা উৎসব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…