হাওড়ায় এবার পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ। জানা গিয়েছে, লক ডাউন চলাকালীন এদিন হাওড়ার হটস্পট চিহ্নিত এলাকায় টিকিয়া পাড়ার পুলিশ টহলদারি চালায়। টহলদারি চালাতে গিয়ে তাঁরা দেখেন বেলিলিয়াস রোডে কিছু মানুষ লক ডাউনকে উপেক্ষা করে ভিড় জমিয়েছেন। এরপর পুলিশ তাঁদের উদ্দেশ্য বাড়ি ফিরে যাওয়ার কথা বলেন। বাড়ি ফিরে যেতে বললে তাঁদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়।
বচসার পর পুলিশকে ধাক্কা দেয় তাঁরা। তারপর জানা গিয়েছে, পুলিশ তাঁদের লাঠিচার্জ করে। লাঠিচার্জের ফলে বচসা আরও ভয়াবহ আকার নেয়। জনতা পুলিশকে উদ্দেশ্য করে ইটবৃষ্টি শুরু হয়। ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি। জনতার ও পুলিশের মধ্যে ইটবৃষ্টি ও বচসার ফলে দু’জন পুলিশ আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর রাজ্যের বনমন্ত্রী ও ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। যারা যারা এই ঘটনায় জড়িত তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এই ঘটনার পর ওই এলাকায় দু’টি বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পরিস্থিতি আরও ভয়াবহ যাতে না হয় তার জন্য নামানো হয়েছে র্যাফ। এদিকে রাজ্যের চারটি জেলা হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর অন্তর্গত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…