করোন আক্রান্ত হলেন দেশের আরও এক মুখ্যমন্ত্রী। এবার কোভিড রিপোর্ট পজেটিভ এল
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সাঙ্গমায়ের। নিজেই সে কথা টুইট করে জানিয়েছেন তিনি। পাশাপাশি যেসব ব্যক্তি তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকেই করোনা পরীক্ষা করতে আর্জি জানিয়েছেন কনরাদ।
টুইট করে কনরাদ লিখেছেন, ‘আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আমি এখন হোম আইসোলেশনে রয়েছি। সামান্য উপসর্গ রয়েছে। যারা বিগত ৫ দিনে আমার সংস্পর্শে এসেছেন তাঁদের শারীরিক যত্ন নেওয়ার আর্জি জানাচ্ছি। যদি প্রয়োজন হয় পরীক্ষা করাবেন।’
করনাদের দুই ক্যাবিনেট মন্ত্রী অল হেক ও স্নিয়াভালাং ধর আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁরা দুজনেই এখন সুস্থ। এর আগেও দেশের বিভিন্ন রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংও করোনা আক্রান্ত হয়েছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…