পলিটিক্স

যত শীঘ্র সম্ভব কলেজ এবং ইউনিভারসিটিতে ক্লাস শুরু করুন, রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবি SFI এর

কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া স্টুডেন্ট সেল এসএফআই এবারে পশ্চিমবঙ্গ সরকারকে আবেদন জানিয়েছে যাতে কলেজ এবং ইউনিভারসিটিতে যত শীঘ্র সম্ভব ক্লাস শুরু করা হয়। তারা অনুরোধ জানিয়েছে, বহুদিন হয়েছে কলেজ এবং ইউনিভারসিটিতে কোন ক্লাস হচ্ছে না। তাই বর্তমানে করণা প্রটোকল মেনে কলেজ এবং ইউনিভারসিটিতে ক্লাস নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।

ছাত্র-ছাত্রীরা লাইব্রেরী, ল্যাবরেটরি এর মতো বিভিন্ন ক্যাম্পাস ফেসিলিটি ব্যবহার করতে পারছেন না এই বর্তমান পরিস্থিতিতে। সরকার অনলাইন পদ্ধতিতে শিক্ষাকে জোর দিচ্ছে। কিন্তু এই সমস্ত ক্যাম্পাস ফেসিলিটিও ছাত্রদের অত্যন্ত প্রয়োজন। আজ একটি বিবৃতিতে এসএফআই পশ্চিমবঙ্গ ইউনিটের জেনারেল সেক্রেটারি সৃজন ভট্টাচার্য আমাদের জানিয়েছেন।

সিপিআইএমের ছাত্র যুব নেতা জানিয়েছেন,”রাজ্য সরকার সঠিক পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থাকে চালানোর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। কোন ইনস্টিটিউশনে ক্লাস শুরু না হওয়ার কারণে ছাত্ররা এবং রিসার্চাররা লাইব্রেরী, ল্যাবরেটরি এবং অন্যান্য বিভিন্ন ফেসিলিটি ব্যবহার করতে পারছেন না।”

এছাড়াও তিনি আরো জানিয়েছেন, বহু ছাত্ররা পরীক্ষাতে তাদের পেপার লিখতে সমস্যার মুখোমুখি হয়েছে। এই কারণে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার দাবি যত শীঘ্র সম্ভব পশ্চিমবঙ্গে কলেজ এবং ইউনিভারসিটিতে ক্লাস শুরু করা হোক।

তবে, পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি জানিয়েছিলেন, এই মুহূর্তে করোনাভাইরাস পরিস্থিতি সঠিকভাবে না কাটলে কলেজ এবং ইউনিভারসিটিতে সরাসরি ক্লাস করা সম্ভব নয়। যতদিন করোনা পরিস্থিতি ঠিক না হবে ততদিন অনলাইন ক্লাস চলতে থাকবে।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026