খেলা

কেন্দ্রীয় সরকারের নির্দেশ লঙ্ঘন, কোয়ারেন্টাইনে না থেকে বিতর্কে জড়ালেন মেরি কম

করোনা ভাইরাস নিয়ে যেখানে সারা বিশ্ব বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। সেখানে ভারতে ক্রমাগত মানুষেরা তা লঙ্ঘন করে চলছে। আবারো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ লঙ্ঘন করলেন বিশ্বচ্যাম্পিয়ন মহিলা বক্সার তথা রাজ্যসভার সাংসদ মেরি কম। তিনি জর্ডনের আম্মানে অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের একটি অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন।

১৩ মার্চ সেখান থেকে ফিরে তিনি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেননি। বরং ১৮ মার্চ রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশের অনুষ্ঠানে অংশ নেন এবং অন্যান্য সাংসদদের সাথে ছবিও তোলেন। ভারতের বক্সিং দলের কোচ মেরি কম সহ অন্যান্যদের কোয়ারেন্টাইনে থাকার কথা বলেছিলেন। কিন্তু সবাই তা মানলেও মেরি কম তা মানেননি।

আরও পড়ুন : করোনা ঠেকাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, নিয়ম না মানলে ৬ মাসের জেল

কোচ জানিয়েছেন যে বক্সিং দলের যারা জর্ডানে গিয়েছিলেন তারা সকলেই কোয়ারেন্টাইন গেছেন। প্রথমে ১০ দিনের ঘরবন্দীর কথা ঠিক হলেও পরে ১৪ দিন ঠিক করা হয়। ১০ দিনের পর থেকে তিনি বক্সারদের কিভাবে অনুশীলন করতে হবে তা জানিয়ে দেবেন।  কিন্তু কোচের নির্দেশ মেরি কম মানেনি, তিনি সেকথা স্বীকার ও করেছেন।

রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে থাকা বিজেপি সাংসদ দুস্যন্ত সিংহ গায়িকা কণিকা কাপুরের সংস্পর্শে এসেছিলেন।  তাই তিনিও সেলফ-কোয়ারেন্টাইন থাকবেন বলে জানিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন। মেরি কম অবশ্য ওই অনুষ্ঠানে দেখা হওয়া বা হ্যান্ড-সেক করার কথা অস্বীকার করেছেন। এই ঘটনার জন্য বিতর্কে জড়িয়েছেন মেরি কম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026