সারা বিশ্ব বর্তমানে নোভেল করোনা ভাইরাসের দ্বারা থরিহরিকম্প। চীন ছাড়িয়ে গোটা বিশ্বে নিজের প্রতিপত্তি বিস্তার করেছে নোভেল করোনা ভাইরাস। যার ফলে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমত অবস্থায় সারা বিশ্বের যখন একটিই চিন্তার বিষয় নোভেল করোনা ভাইরাসকে কিভাবে মোকাবিলা করা যায় সেই সময় উত্তর কোরিয়ার শাসক কিম জং উন একটি প্রচন্ড শক্তিশালি মিসাইল পরীক্ষা করাল।
জানা গিয়েছে, মিসাইলটি পরীক্ষা করা হয় উত্তর কোরিয়ায়। এদিন শনিবার স্থানীয় সময় সকাল ৮:৪৫ মিনিট নাগাদ কোরিয়ান পেনিনসুলায় উপকূলে কোনও একটি স্থানে মিসাইল দুটি পরীক্ষা করা হয়েছে৷ করোনা ভাইরাসের প্রকোপের ফলে যখন সংকট নেমে এসেছে গোটা বিশ্বে সেইসময় উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডে নিন্দার ঝড় চারিদিকে। মিসাইলটি পরীক্ষা করার সময় ওই স্থানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সরকারের ৭০০ জন শীর্ষ স্থানীয় আধিকারিকগন।
আরও পড়ুন : করোনার থাবা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে, আক্রান্ত এক কর্মী
মিসাইল পরীক্ষার পর উত্তর কোরিয়া সরকার পরিচালিত একটি সংবাদমাধ্যম ওয়েবসাইট টুইটারে জানায়, ‘মিসাইল পরীক্ষাতেই বোঝা যায়,করোনা ভাইরাস রুখতে উত্তর কোরিয়া অনেকটাই আত্মবিশ্বাসী।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…