ফের মেট্রোতে সমস্যা। থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাটের জন্য বন্ধ থাকে ডাউন লাইন। বুধবার বেলা ৩টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শ্যামবাজার আসে। তারপর স্টেশন ছাড়ার পরেই আচমকা সুড়ঙ্গের মধ্যে থেমে যায় এসি মেট্রোটি। ১৫ মিনিটের বেশি সময় আটকে থাকে মেট্রোটি। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
খবর পেয়েই মেট্রো কর্তৃপক্ষ এসে কাজ শুরু করেন। ১৫ মিনিট পর মেট্রোটিকে শ্যামবাজার স্টেশনে ফিরিয়ে আনা হয়। রেক খালি করে দেওয়া হয়। মেট্রোর তরফে বলা হয়েছে থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাটের জন্য এই সমস্যা। দ্রুত সমস্যার সমাধান করা হবে কর্তৃপক্ষ জানিয়েছেন।
আরও পড়ুন : ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো SBI, জেনে নিন নতুন সুদের হার কত
এর ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ডাউন লাইন মেট্রো পরিষেবা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বারবার মেট্রোর এই সমস্যাতে কার্যত বিরক্ত প্রকাশ করেছেন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…