খেলা

আইপিএল নিয়ে সংশয়, বন্ধ হতে পারে এবছরের টুর্নামেন্ট

করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়েছে একাধিক লীগ। এবার এর প্রভাব পড়তে পারে আইপিএল-এ। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএল বন্ধ হবে না বলেছেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে আবেদন জমা দিয়েছেন আইনজীবী বেনজিগর।

বেনজিগর বুধবার সকালে আদালতে আবেদন করেছেন। তিনি বলেছেন যে এই ভাইরাসের থেকে বাঁচতে ইতালিয়ান সিরিজের একাধিক ম্যাচ বাতিল করা হয়েছে। ৩ রা এপ্রিল পর্যন্ত কোনো দর্শকদের মাঠে ঢোকার নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি সরকার। শ্যুটিং বিশ্বকাপ ও বন্ধ হয়েছে। বিসিসিআই যদি আইপিএল বন্ধের কোনো ব্যবস্থা না নেয়  তাহলে আদালতকেই ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেছেন যে এই ভাইরাসের কোনো ওষুধ নেই।  যখন বিদেশি পর্যটকদের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে আইপিএল-এ কিভাবে বিদেশিরা আসতে  পারেন? তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।  তাই এই আইপিএল বন্ধ করুক আদালত।

আরও পড়ুন : ভারতসেরা মোহনবাগান, আইজলকে হারিয়ে আই-লিগ চ্যাম্পিয়ন সবুজ-মেরুন

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন যে কোনোভাবেই এই টুর্নামেন্ট বন্ধ করা যাবে না। মাঠে দর্শক আসার ক্ষেত্রে ও কোনো বিধিনিষেধ থাকবে না বলে তিনি জানিয়েছেন। যা যা সতর্কতামূলক ব্যবস্থার দরকার তা বোর্ড নেবে। এই টুর্নামেন্ট বন্ধ না হবার কারণ হিসাবে তিনি বলেছেন এর সাথে একাধিক সংস্থা যুক্ত থাকে, অনেকদিন ধরে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়।  এখন এই টুর্নামেন্ট বন্ধ করলে অনেক আর্থিক ক্ষতি হবে। এখন আদালত কোন সিদ্ধান্ত নেয়  সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026