নিউজ

পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই ১৩ সেপ্টেম্বর থেকে চালু হবে মেট্রো পরিষেবা

কলকাতাঃ  নিট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই ১৩ সেপ্টেম্বর রবিবার থেকেই মেট্রো পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রো।মেট্রোতে যাতায়াতের জন্য এদিন পরীক্ষার্থীদের ব্যবহার করতে হবে না কোন ই-পাস বুক । অ্যাডমিট কার্ড দেখিয়েই প্রবেশ করতে পারবেন তাঁরা। যাঁদের স্মার্টকার্ড নেই স্টেশনে পৌঁছে পেপার টিকিট কেটে নেওয়া যাবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানায় ১৩ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ট্রেন পরিষেবা শুরু হবে আর তা চলবে সন্ধে ৭টা পর্যন্ত৷ সারাদিনে পরীক্ষার্থীদের জন্য মোট ৬৬ টা মেট্রো চলবে। যাদের স্মার্ট কার্ড আছে তারা মেট্রো চড়তে পারবে আর যাদের নেই তাদের দেওয়া হবে কাগজের টিকিট।

অন্যদিকে ১৩ তারিখ থেকে মেট্রো চালানোর ক্ষেত্রে ভিড় ঠেকানোর পাশাপাশি নেওয়া হবে আরও অনেক ব্যবস্থা। গতকাল মেট্রো চালানোর বিধি নিষেধের পাশাপাশি জানানো সব নিয়ম নির্দেশিকা। যেখানে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টেশনে ও ট্রেনে মার্কিং করে দিতে হবে। সমস্ত যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। অন্যদিকে আজ পরীক্ষার্থীদের কথা ভেবে ১২ সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহার করে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ট্যুইট করে জানান,  নিটের আগের দিন রাজ্যে হবে না লকডাউন। পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে রাজ্যে হবে না লকডাউন। আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউন হবে বলে আগে থেকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১৩ তারিখ নিট পরীক্ষা থাকার কারণে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, সেই কথা ভেবেই প্রত্যাহার করা হয়েছে এই লকডাউন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026