সুশান্ত-অঙ্কিতার লাভ স্টোরি অনেকেরই জানা। দীর্ঘ সময় ধরে এই জুটি লিভ-ইন করেন। তারপর ব্রেকআপ। নতুন সম্পর্কে জড়ান প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর আগের সময় পর্যন্ত সর্বক্ষণের সঙ্গী ছিলেন মাদককাণ্ডে ধৃত রিয়া চক্রবর্তী। বুধবার রিয়া চক্রবর্তীকে এনসিবি-র হেফাজতে নেওয়া হলে তাঁকে বাইকুল্লার মহিলা সংগশোধনাগারে নিয়ে যাওয়া হয়। রিয়ার জেল হেফাজত জারি হওয়ার পরেই অঙ্কিতা একটি ট্যুইট করেন, “ভাগ্যক্রমে কিছুই ঘটে না। আপনি আপনার কর্ম দ্বারা নিজের ভাগ্য তৈরি। এটাই কর্মা।”
এমনকি এই টেলি অভিনেত্রী এও জানান, “সুশান্তকে ভালবাসলে রিয়া তাঁকে ড্রাগস নিতে আটকায়নি কেন? তাঁর পরিবারকেই বা জানায়নি কেন?” অঙ্কিতা এও বলেন, রিয়াও মাদকাসক্ত ছিলেন। তাই যেমন অন্যায় করেছেন, তার ফল ভোগ করছেন। ঠিক এরপরেই রিয়ার ঘনিষ্ঠ বান্ধবি শিবানী দন্ডেকর অঙ্কিতার বিরুদ্ধে পাল্টা বলেন, “রিয়ার ভাবমূর্তি নষ্টের জন্য অঙ্কিতাই দায়ী। সুশান্তের সঙ্গে সমস্যাগুলো কোনও দিন মেটাতে পারেননি অঙ্কিতা। এখন রিয়াকে দোষী সাজিয়ে, নিজেকে ভাল প্রমাণ করে লাভ করার চেষ্টা করছেন।”
রিয়ার ছোটবেলার এই বান্ধবী আরও বলেন, “এই মহিলা ২ সেকেন্ডের জন্য বিখ্যাত হতে চায়। তাই রিয়ার মাধ্যমে তা পাওয়ার চেষ্টা করছে। অভিনেত্রী তাঁর মনে প্রচুর ঘৃণা জমিয়ে রেখেছেন।” এখানেই থামেননি শিবানী, তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় রিয়াকে নিয়ে কিছু পুরনো স্মৃতি ঝালিয়েও নিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…