নিউজ

যাত্রীদের কথা মাথায় রেখে রবিবার থেকে মিলবে মেট্রো পরিষেবা

কলকাতা: আগামিকাল রবিবার ৪ অক্টোবর থেকেই চালু হচ্ছে মেট্রো পরিষেবা। সামনে পুজো। আর পুজোর কেনাকাটা করতে গিয়ে জাতীয় শহরবাসীকে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রবিবার ২৯টি আপ ও ২৯টি ডাউন মেট্রো চলবে।

অন্যদিকে সোমবার থেকেই বাড়ানো হয়েছে কলকাতায় মেট্রোর সংখ্যা। রবিবার মেট্রো চলবে শুধুমাত্র নোয়াপাড়া-কবি সুভাষ রুটে। ২০ মিনিট অন্তর দেওয়া হবে  মেট্রো পরিষেবা। প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ১০টা ১০ মিনিটে। আশা করা হচ্ছে এর ফলে সুবিধা মিলবে যাত্রীদের।

১১০টি আপ ও ডাউন মেট্রোর বদলে, সোমবার থেকে মেট্রো চলছে ১১৬টি। পরশু অর্থাৎ সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা আর তার পাশাপাশি বাড়ানোর কথা ছিলো স্লট সংখ্যা। ১১০ এর বদলে মেট্রো চলবে ১১৬টি। যাত্রী বৃদ্ধি করতে প্রয়োজন ই-পাসের সংখ্যা বাড়ানোর কথাও ভাবা হয়। আর সময় মতো ই-পাস না বাড়ালে যাত্রীরা স্টেশন অবধি আসতে পারবেন না। তাই পরিস্থিতি বুঝে সব কিছু ঠিক রেখে করোনা সাবধানতা বজায় রেখেই এবার এই সিদ্ধান্তের কথা ভেবেছে মেট্রো।

চলতি মাসের প্রায় ১৪ তারিখ থেকে চলছে মেট্রো। আর আগের থেকে একটু একটু করে বাড়ছে যাত্রীদের ভিড়। টালিগঞ্জ, কালীঘাট, দক্ষিণ কলকাতার এই দুই স্টেশন অন্যদিকে উত্তর কলকাতার  মহাত্মা গান্ধী রোড স্টেশন, মধ্য কলকাতার এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এই দুই স্টেশন থেকে ই-পাস নেওয়ার সংখ্যা বেড়েছে। সেকথা মাথায় রেখে ই-মেট্রো পাসও বাড়ানো হবে বলে জানানো হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026