আসানসোল: নাম ‘তেজস এক্সপ্রেস লোকো’। যা ট্রেনের সঙ্গে এই ইঞ্জিন যুক্ত হলে উচ্চগতিতে দৌড়ানোর সময় ইঞ্জিনে সঙ্গে বায়ুর যে ধাক্কা লাগে তা অনেকটা কম লাগবে। এই ইঞ্জিন ‘,পুশ পুল’ প্রযুক্তির অ্যারোডায়নামিক ইঞ্জিন যা তৈরি করেছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস।
এই ইঞ্জিন ‘,পুশ পুল’ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বলে ট্রেন ছোটার সময় এটি স্থিতিশীল থাকবে এবং শক্তি অনেক বাচবে। ফলে সহজেই বাতাস কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এটি। ইঞ্জিনে সামনের অংশটা দেখতে হবে অ্যারোডায়নামিক এবং ট্রেনের সঙ্গে যুক্ত অংশটি থাকবে সমান।
শুক্রবার এই ইঞ্জিনের উদ্বোধন করেন জেনারেল ম্যানেজার প্রবীন কুমার এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের শীর্ষকর্তা ও কর্মীরা। জানা গিয়েছে, এই ইঞ্জিন রাজধানী এক্সপ্রেসের মত প্রিমিয়ার ট্রেনগুলিকে নিয়ে ছুটতে সক্ষম। এমনকি 16টি কোচ নিয়ে চলতে পারে এই ইঞ্জিন। নিরবছিন্নভাবে প্রত্যেকটি কামরায় আলো, পাখা এবং এসির জন্য বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এর জন্য আলাদা করে কোনওরকম জেনারেটর ভ্যান ভাড়া করতে হবে না। ফলে সুবিধা হবে যাত্রীদের যেমন, তেমন আয় বাড়বে রেলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…