রাজ্য

সোমবার থেকে আরও বাড়বে মেট্রো পরিষেবা, জেনে নিন কখন থেকে পাবেন ট্রেন

আগামী সোমবার থেকে আরও বৃদ্ধি পেতে চলেছে মেট্রোরেলের সংখ্যা। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এখন আপ এবং ডাউন মিলিয়ে সর্বমোট ২২০ ট্রেন চালাবে মেট্রো রেলওয়ে। এরমধ্যে আপ লাইনে চলবে ১১০ টি ট্রেন এবং ডাউন লাইনে চলবে একই সংখ্যক অর্থাৎ ১১০ টি ট্রেন। আগে এই সংখ্যাটা ছিল ২০৮। আগামী সোমবার থেকে ১২টি ট্রেন বাড়তে চলেছে কলকাতামেট্রো রেলওয়ে তে।

কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চলবে সর্বমোট ১৫০ টি ট্রেন। বাকি ৭০টি ট্রেন চালানো হবে দমদম টু কবি সুভাষ এর মধ্যে। অন্যদিকে মেট্রো পরিষেবা সময় কিছুটা বদলাতে চলেছে বলে জানা যাচ্ছে। দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ এর দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টার জায়গায় সাড়ে ৭ টায়। অন্যদিকে, একইভাবে কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৭ টায়। কিন্তু শেষ মেট্রো প্রান্তিক তিন স্টেশন থেকে ছাড়বে রাত ৮ টায়।

এখনো পর্যন্ত টোকেনের পরিষেবা চালু করেনি মেট্রো কর্তৃপক্ষ। রবিবার মেট্রো চালানো হবে না বলে জানিয়ে দিয়েছে মেট্রো রেলওয়ে। শনিবার শুধুমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীরা মেট্রোতে উঠতে পারবেন। বাকি দিনে কিছু সাধারন মানুষ মেট্রোতে উঠতে পারেন। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচলের ক্ষেত্রে কোনো পরিবর্তন করছে না মেট্রো রেলওয়ে।

John Fabian

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026