নিউজ

উৎসবের মুখে নতুন রূপে বাজারে আসতে চলেছে মাইক্রোম্যাক্স

নয়াদিল্লি: এই মুহূর্তে ভারতের সঙ্গে সীমান্তে চিনের সম্পর্কটা একেবারেই ভাল যাচ্ছে না। আর তার ফলে গিয়ে ইতিমধ্যেই পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যেও। এমনকি চিনা অ্যাপগুলিকেও কার্যত নিষিদ্ধ করে দিয়েছে ভারত। চিনা মোবাইল ভারতের বাজারে বন্ধ। আর এবার ভারতের এই চিনবিরোধী মনোভাবকে কাজে লাগাতে ফের বাজারে আসছে মাইক্রোম্যাক্স। কয়েক বছর আগেও ভারতে স্মার্টফোন বিক্রিতে ওপরে উঠেছিল এই সংস্থা। কিন্তু চিনা মোবাইল কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারেনি। অচিরেই বাজার হারায় মাইক্রোম্যাক্স।

২০১৪ সালে ইতিহাস সৃষ্টি করেছিল মাইক্রোম্যাক্স। ভারতে মোবাইল বিক্রিতে স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে উঠেছিল তারা। তারপর থেকে অবশ্য ধীরে ধীরে পিছিয়ে পড়ে মাইক্রোম্যাক্স। সাফল্যের ধারা বজায় রাখতে পারেনি এই মোবাইল সংস্থা। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আত্মনির্ভর ভারত’ গঠনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশি নয়, দেশীয় উৎপাদনে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমন একটা সময়ই যেন খুঁজছিল মাইক্রোম্যাক্স। তবে এবার আর মাইক্রোম্যাক্স নামে নয়, সংস্থা নতুন করে বাজারে আসছে ‘ইন’ নামে।

বাজারে নতুন করে আগমনের কথা টুইট করে জানিয়েছে মাইক্রোম্যাক্স। জানা গিয়েছে, কামব্যাক পরিকল্পনায় ৫০০ কোটি টাকা লগ্নি করতে চলেছে মাইক্রোম্যাক্স। গত ৮-৯ মাস ধরে নতুন প্রকল্পের কাজ চলছে বলে জানা গিয়েছে।

তবে এবার নতুনভাবে বাজারে একটু দামি ফোন নিয়ে আসছে এই সংস্থা। মাইক্রোম্যাক্সের হয়ে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মার এ বিষয়ে বলেন, ‘এবার আর ৩০০০-৫০০০ টাকার ফোন থাকছে না। মোটামুটি ৭০০০-১০০০ টাকা ও ২০০০০ থেকে ২৫০০০ টাকার মধ্যেই থাকবে ফোনগুলি।’ উৎসব মরশুমে এই খবর নিঃসন্দেহে ফোনপ্রেমীদের জন্য খুশির হাওয়া বয়ে এনেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026