পাটনা: বরাতজোরে বেঁচে গেলেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের কাজ সেরে পাটনায় নামার সময় বিপদের মুখে পড়ে রবিশঙ্কর প্রসাদের হেলিকপ্টার। যদিও পাইলটের দক্ষতার কারণে অল্পের ওপর দিয়ে প্রাণে বাঁচেন কেন্দ্রীয়মন্ত্রী।
জানা গিয়েছে, গতকাল, শনিবার বিকেলে নির্বাচনী প্রচারের জন্য বিহারের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ। এরপর বিকেল চারটে নাগাদ ফিরছিলেন তিনি। আর তখন হেলিকপ্টার অবতরণ করার সময় হেলিপ্যাড সংলগ্ন এলাকার কাছে থাকা কাঁটাতারে আটকে যায় হেলিকপ্টারটি। কপ্টারের চারটি ব্লেড এর ফলে ভেঙে যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন কেন্দ্রীয়মন্ত্রী। কিন্তু পাইলটের দক্ষতায় প্রাণে বেঁচে অক্ষত অবস্থায় হেলিকপ্টার থেকে নিচে নামেন রবিশঙ্কর প্রসাদ। তাঁর এই সফরে তাঁর সঙ্গী ছিলেন মঙ্গল পান্ডে এবং সঞ্জয় ওঝা। তাঁরাও অক্ষত রয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, হেলিপ্যাড সংলগ্ন এলাকার কাছে একটি নির্মীয়মান বিল্ডিং কাঁটাতার দিয়ে ঘেরা ছিল। আর সেই ওভারহেড ওয়ারিং-এর সঙ্গে আটকে গিয়েছিল হেলিকপ্টারটি। বরাত জোরে প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি পেয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। জানা গিয়েছে, তিনি সাময়িকভাবে আতঙ্কিত হয়ে পড়লেও এই মুহূর্তে ভাল আছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…