নয়াদিল্লি: এই মুহূর্তে ভারতের সঙ্গে সীমান্তে চিনের সম্পর্কটা একেবারেই ভাল যাচ্ছে না। আর তার ফলে গিয়ে ইতিমধ্যেই পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যেও। এমনকি চিনা অ্যাপগুলিকেও কার্যত নিষিদ্ধ করে দিয়েছে ভারত। চিনা মোবাইল ভারতের বাজারে বন্ধ। গত পাঁচ মাসে লাদাখে দুই দেশই সেনা প্রহরা বাড়িয়েছে। শনিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
জয়শঙ্কর বলেন, ‘আমাদের এই সীমান্ত সমস্যার সমাধান করা উচিত। এটি একটি খুব জটিল এবং কঠিন বিষয় ঠিকই। বিভিন্ন স্তরে অনেক আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য সীমান্ত সমস্যা মেটাতে হবে। এখন যদি শান্তি মারাত্মকভাবে ব্যাহত হয়, তবে স্পষ্টতই কূটনৈতিক সম্পর্ক প্রভাবিত হবে এবং আমরা এটিই দেখছি।’
গত সাত দশকের রাজনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করেন জয়শঙ্কর৷ ইউরোপের সমৃদ্ধি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের পুনরুদ্ধার, সোভিয়েত ইউনিয়নের পতন এবং পরবর্তীকালে আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্থানের কথা উল্লেখ করেন তিনি৷ কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে ভারত ও চিনের সম্পর্কের রসায়ন কতটা উন্নতির দিকে যাবে, সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে সকলের, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…