বিনোদন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, আইনি বিপাকে মিঠুন চক্রবর্তীর ছেলে ও স্ত্রী যোগিতা

সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে উটিতে ‘এলিফ্যান্ট করিডোর’-এ বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্ট তাঁর উটির রিসর্ট ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবার আইনি জটিলতায় জড়ালেন মিঠুনের ছেলে মহাক্ষয় ওরফে মিমো এবং মিঠুনের স্ত্রী যোগিতা বালি। মিমো চক্রবর্তীর বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। যোগিতা বালির বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্যাতিতাকে ভয় দেখানোর।

নির্যাতিতা তরুণী নিজেও একজন অভিনেত্রী। 2015 সালে মিমো চক্রবর্তী তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এইসময় একদিন মিমো আন্ধেরিতে তাঁর নতুন অ্যাপার্টমেন্টে তরুণীকে আমন্ত্রণ জানান। তরুণী মিমোর অ্যাপার্টমেন্টে গেলে মিমো তাঁকে সফট ড্রিঙ্ক অফার করেন। তরুণী প্রথমে সফট ড্রিঙ্ক পান করতে না চাইলেও মিমো জোর করে তাঁর হাতে সফট ড্রিঙ্ক-এর গ্লাস তুলে দেন। ওষুধ মেশানো সফট ড্রিঙ্ক পান করে ওই তরুণী অচৈতন্য হয়ে পড়লে মিমো তাঁকে বলপূর্বক তাঁর সাথে সহবাস করেন।  এরপর মিমো তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 2018 অবধি তাঁর সাথে সম্পর্ক রাখেন এবং এর মধ্যে বহুবার তরুণীর অনিচ্ছাসত্ত্বেও তাঁর সাথে সহবাস করেন।

লাগাতার ধর্ষণের ফলে তরুণী গর্ভবতী হয়ে পড়লে মিমো তাঁকে জোর করে ওষুধ খাইয়ে তাঁর গর্ভপাত করান। এরপর তরুণী মিমোকে বিয়ে করার কথা বললে মিমো তাঁদের সম্পর্ককে অস্বীকার করেন।  ইতিমধ্যে 2018 সালে অভিনেত্রী মদালসা শর্মাকে বিয়ে করেন মিমো। নির্যাতিতা তরুণী মিমোর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করার চেষ্টা করলে পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে। এমনকি মিঠুনের স্ত্রী যোগিতা বালি নির্যাতিতাকে হুমকি দেন। নির্যাতিতা তরুণী দিল্লী চলে যান। দিল্লির রোহিণী আদালতে তিনি একটি মামলা রুজু করেন। আদালত প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে এফআইআর দায়েরের নির্দেশ দেন। ফলে মুম্বই-এর ওশিওয়াড়া থানা তরুণীর অভিযোগ নিতে বাধ্য হয়।

আইপিসি সেকশনস 376 অনুসারে,ধর্ষণ, 376(2) অনুসারে বারংবার ধর্ষণ, 328 অনুসারে, বিষ খাওয়ানোর চেষ্টা, 417 অনুসারে, প্রতারণা , 506 অনুসারে, ভয় দেখানো, 34 অনুসারে, কমন ইনটেনশনস-এর অভিযোগে মিমো ও তাঁর মা যোগিতা বালির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ ইন্সপেক্টর দয়ানন্দ এইচ বাঙ্গার। এখনও পর্যন্ত মিঠুন চক্রবর্তীর পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026