নিউজ

মুখ্যমন্ত্রীকে পাগড়ি উপহার দিয়ে দূরত্ব মেটাতে চান বলবিন্দরের স্ত্রী

কলকাতা: বিজেপির নবান্ন অভিযানে নেতা প্রিয়াংশু পাণ্ডের দেহরক্ষী বলবিন্দর সিংকে গ্রেফতার করার সময় তার পাগড়ি টেনে খুলে দেওয়ার ঘটনায় কার্যত সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে। পরবর্তী সময়ে এই ঘটনার ড্যামেজ কন্ট্রোল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই মাঠে নামতে হয়। এমনকি পুজোর উপহার হিসেবে বলবিন্দরের স্ত্রীকে সালওয়ার স্যুট উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কাছ থেকে এমন উপহার পেয়ে তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন বলবিন্দর-,পত্নী। আর এবার অভিমান ভুলে আরও কাছাকাছি আসতে চান বলবিন্দরের স্ত্রী। তাই পাল্টা উপহার হিসেবে মুখ্যমন্ত্রীকে পাগড়ি উপহার দিতে চান করমজিৎ।

বলবিন্দরকে গ্রেফতার করার ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন তার স্ত্রী। এমনকি স্বামীকে মুক্তি দেওয়া না হলে ছেলেকে নিয়ে নবান্নে অবস্থান-বিক্ষোভ করবেন বলেও হুমকি দিয়েছিলেন তিনি। তারপরই রাজ্যপাল রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। এরপর এই অবস্থা অন্যদিকে বইতে দেখে ময়দানে নেমে নিজে হাতে এই ঘটনার রাশ টানলেন মমতা। বলবিন্দরের স্ত্রীকে সালোয়ার সুট উপহার দেওয়ায় মমতাকে ধন্যবাদ জানিয়েছেন দিল্লির শিক গুরুদুয়ার কমিটির প্রধান মনজিন্দর সিং।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর বিজেপির নবান্ন অভিযান ঘিরে কার্যত কলকাতার রাজপথ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। হাওড়া এবং কলকাতা থেকে মোট চারটি মিছিল বের হয়। বিজেপি কর্মীদের ওপর পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এমনকি এই অভিযোগে নেতৃত্ব দিতে আসেন বিজেপির যুব মোর্চা সহ-সভাপতি তেজস্বী সূর্য। তারপরেই বিজেপির অভিযান থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় বলবিন্দরকে। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়, তার কাছে থাকা এই আগ্নেয়াস্ত্র লাইসেন্সপ্রাপ্ত। তবে তা কর্ণপাত না করে পুলিশ গ্রেফতার করে তাকে এবং তার পাগড়ি খুলে দেয়। এই ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। কিন্তু অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই ঘটনার নিষ্পত্তি হল বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026