কলকাতা: পুজো আসতে হাতে গোনা মাত্র তিনদিন বাকি। যদিও অক্টোবরের শেষের দিকে পুজো হলেও বৃষ্টির ভ্রুকুটি থেকে রেহাই মেলেনি মা দুর্গার। ইতিমধ্যেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে যে, ষষ্ঠী থেকে অষ্টমি পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে বলে খবর। এবার আরও একটি বাণী শোনালেন আবহাওয়াবিদরা। সেটি হল, অক্টোবর-নভেম্বর মাস জুড়ে বঙ্গোপসাগরের উপর প্রবল ঘূর্ণাবর্তের প্রভাব বজায় থাকবে। এর ফলে জাঁকিয়ে এবারে রাজ্যে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বইতে পারে প্রবল শৈত্যপ্রবাহ।
এই আবহাওয়ার পূর্বাভাস শুধুই এ রাজ্যের জন্য নয়, গোটা দেশ জুড়ে এবার জাঁকিয়ে শীত পড়ার সঙ্গে সঙ্গে প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না মানুষের। এমনকি উৎসবের এই মরশুম দুর্যোগকে সঙ্গে নিয়ে কাটাতে হবে সকলকে। এ বিষয়ে দিল্লির মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানান, লা নিনা অবস্থা শুরু হতে চলেছে। তার প্রভাবে একদিকে যেমন বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হবে, তেমনি শীতকালে শৈত্যপ্রবাহ বজায় থাকবে। নভেম্বর মাসে আরও একটি পূর্বাভাস জানানো হবে।
নভেম্বর মাসেই জানিয়ে দেওয়া হবে এ বছর দেশে শীত কেমন পড়বে? তবে প্রাথমিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুমান করা যাচ্ছে যে, এ বছর শীত জাঁকিয়ে পড়তে চলেছে। যদিও এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম এবং অস্বস্তি রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতাজনিত এই অস্বস্তি আগামী বেশ কয়েকদিন একইরকমভাবে বজায় থাকবে বলে জানা গিয়েছে। তবে উৎসব শেষে শীত উপভোগ করতে পারবে সকলে, এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…