নিউজ

চাঁদে এবার মোবাইল নেটওয়ার্ক স্থাপন করবে NASA

নিউইয়র্ক: যদি কখনও পৃথিবীতে আর থাকতে ইচ্ছে না করে, না না মরে যাওয়ার কথা বলছি না। বলছি বেঁচে থেকে যদি পৃথিবীতে কখনও থাকতে ইচ্ছে না করে, যদি মনে হয় পৃথিবীর বাইরে অন্য কোথাও গিয়ে বাঁচবেন, তাহলে আপনার নতুন ঠিকানা হতে পারে চাঁদ। কিন্তু চাঁদে পৃথিবীর মতো সমস্তরকম সুবিধা কি মিলবে? অন্ততপক্ষে আজকের দৈনন্দিন জীবনে যেভাবে আমরা টেকনোলজি ওরিয়েন্টেড জীবনযাপন পালন করছি, তাতে নেটওয়ার্ক, ইন্টারনেট কানেকশন এগুলো চাঁদে মিলবে তো? যাতে মিলতে পারে সেই ব্যবস্থা এবার করতে চলেছে নাসা। এবার চাঁদে ফোরজি কানেক্টিভিটি স্থাপন করতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

জানা গিয়েছে, নোকিয়ার রিসার্চ সংস্থা বেল ল্যাবসের সঙ্গে হাতে হাত মিলিয়ে চাঁদে ফোরজি এলটিই কানেক্টিভিটি পৌঁছে দিতে চলেছে। তবে এর জন্য মোট খরচ পড়বে 370 মিলিয়ন মার্কিন ডলার। তবে চাঁদে ফোরজি নেটওয়ার্ক পাতার জন্য নোকিয়া কোম্পানিকে নাসা নিজের পকেট থেকে 14.1 মিলিয়ন ডলার দেবে।

এ বিষয়ে বেল ল্যাবসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘নাসা আমাদের ওপর চাঁদের ফোরজি নেটওয়ার্ক পাতার কাজের জন্য ভরসা করেছে। আমরাই প্রথম যারা চাঁদে ভূপৃষ্ঠে ফোরজি নেটওয়ার্ক পাততে চলেছি। এই কাজ শেষ হলেই ভাবনা হবে ফাইভজি নিয়ে।’

নাসার তরফ থেকে এ বিষয়ে জানানো হয়েছে, চাঁদে সেলুলার কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার অর্থ মহাকাশচারীদের কাছে সংযোগ ব্যবস্থা আরও উন্নত করে। ফলে ভবিষ্যতে চাঁদে মানুষ থাকার সবরকম ব্যবস্থাই নাসার পক্ষ থেকে করা হচ্ছে। যার মধ্যে প্রধান ব্যবস্থা হল নেটওয়ার্ক স্থাপন। তবে এই নেটওয়ার্ক পাতার কাজ কবে সম্পূর্ণ হবে এবং কবে ফোরজি কানেক্টিভিটি চাঁদে চালু হবে, সেই বিষয়ে সবিস্তারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026