আহত ছেলেকে কাঁধে নিয়ে ৯০০ কিলোমিটার হেঁটে এলেন এক পরিযায়ী শ্রমিক
হৃদয় বিদারক একটি ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় স্যোশাল মিডিয়া। এক পরিযায়ী শ্রমিকের দুর্দশার ছবি ফুটে উঠেছে ওই ভিডিওটিতে। জানা গেছে, পাঞ্জাবে কাজ করতে যাওয়া এক শ্রমিক লকডাউনের কারণে চরম সংকটের মধ্যে পড়ে পথ হাঁটতে শুরু করেন। কিন্তু ছেলে আহত হওয়ায় পথ হাঁটার মতো অবস্থা ছিল না তার। তাই ছেলেকে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে মধ্যপ্রদেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ওই ব্যক্তি। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই আলোড়ন শুরু হয় স্যোশাল মিডিয়ায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তাঁর আহত ছেলেকে কাঁধে তুলে মধ্যপ্রদেশের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছেন। দেশব্যাপী লকডাউনের মাঝে পাঞ্জাব থেকে হাঁটা শুরু করেছেন তিনি। দেখা যাচ্ছে, তাঁর ছেলে একটি অস্থায়ী খাটে শুয়ে রয়েছে এবং একটি মুখোশ পরা রয়েছে তার মুখে। লোকমতের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ অফিসার রামকুমার গুপ্ত কানপুরের রামাদেবী এলাকায় এক শ্রমিককে পথ হাঁটতে দেখেন। যিনি তাঁর ছেলেকে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছিলেন। তিনি তাঁকে থামিয়ে তাঁর সাথে কথা বলেন। জানা যায়, লোকটি মধ্য প্রদেশের সিংরৌলির একটি গ্রামের বাসিন্দা। তাঁর নাম রাজকুমার বলে জানা গেছে।
রামকুমারের সাথে কথা বলার সময় ভেঙে পড়েন তিনি। তাঁর ছেলে ব্রজেশকুমারের (১৫) গলায় গুরুতর জখম হয়েছে ফলে সে হাঁটতে পারছে না। ওই শ্রমিকের পরিবার যখন লুধিয়ানায় ক্ষুধা নিবারণের কোনও উপায় খুঁজে পেতে ব্যর্থ হয়, তখন তাঁরা তাদের নিজের বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। রামকুমার গুপ্ত বাবা-ছেলে দুজনকেই তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেন।
দেখুন সেই ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…