বাংলায় নাইট কারফিউ নয়, তবে বেআইনি জমায়েত করা যাবে না: মমতা
কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকার সাথে রাজ্যের গাইডলাইনে অনেক পরিবর্তন রয়েছে। কেন্দ্র সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ‘নাইট কারফিউ’ জারি করলেও রাজ্যে সেটা প্রয়োগ হচ্ছে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশমতো রাজ্যে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। এছাড়া তিনি স্পষ্ট করে বলে দেন,’ নাইট কারফিউ বলে রাজ্যে সরকারিভাবে কিছু থাকছে না। মানুষের ভোগান্তি হোক, চাই না। কিন্তু বেআইনি জমায়েত যাতে না হয় সেদিকে নজর রাখা হবে।’
কেন্দ্রীয় সরকার সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে। কিন্তু রাজ্য বলছে যে রাজ্যের তরফ থেকে এটাকে কার্ফু বলা হচ্ছে না। তবে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে,’ সন্ধ্যে ৭ টার পর থেকে বাড়ির ভিতরে মুক্তমনে থাকবেন।’ এছাড়া মুখ্যমন্ত্রী বলেছেন যে সামনে ঈদ। কিন্তু লকডাউন জারি থাকবে বলে এবছর বাড়িতে থাকুন।
রাজ্যের বুথ ও ওয়ার্ডের কন্টেনমেন্ট জোনগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। A অর্থাৎ ক্ষতিগ্রস্ত জোন, B অর্থাৎ বাফার জোন, C অর্থাৎ ক্লিন জোন। আগামী ২৭ মে থেকে B, C জোনে ২জন করে যাত্রী নিয়ে অটো চালু হবে। ২১ মে থেকে কন্টেনমেন্ট জোন ছাড়া সব বড় দোকান খুলবে। আবার ২৭ মে থেকে জোড়- বিজোড় পদ্ধতিতে হকার্স মার্কেট খুলবে। তবে এর জন্য পাস নিতে হবে পুলিশের থেকে। শপিং মল খোলা যাবে না। কিন্তু মলের ভিতরে অফিস থাকলে অফিস খোলা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…