নিউজ

কাজ হারিয়ে বাড়ি ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা, কাজে ফেরাতে অভিনব উদ্যোগ কেন্দ্রের

কারোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে হঠাৎ করে লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন রকম আগাম ঘোষণা ছাড়াই গত ২৫ শে মার্চ থেকে জারি করা এই লকডাউনের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়া শ্রমিকদের। লকডাউনের ফলে কাজ হারিয়ে যেমন সমস্যায় পড়েছেন, তেমনি আবার বাড়ি ফিরতে না পেরে সমস্যায় পড়তে হয়েছে তাদের। এই সমস্ত শ্রমিকদের কাজে ফেরানোর জন্য এবার নতুন পন্থা নিতে চলেছে কেন্দ্র। দক্ষতা অনুযায়ী কর্মীদের কাজের সন্ধান দিতে নতুন অ্যাপ চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার সুপ্রিমকোর্ট পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকার গুলোকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। দক্ষতা অনুযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করার নির্দেশও দেয় সুপ্রিমকোর্ট। আদালতের নির্দেশ পেয়ে এবার সেই কাজে এগিয়ে এল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। পরিযায়ী শ্রমিকদের হাতে কাজ তুলে দিতে বিশেষ প্রকল্পের বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র।

জানা গেছে, পরিযায়ী শ্রমিকদের মধ্যে সৃষ্টি হওয়া ক্ষোভের ক্ষতকে সামাল দিতে একটি অ্যাপ চালু করার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। শ্রম দপ্তরের সঙ্গে যুক্ত থাকা সেই অ্যাপের মাধ্যমে শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী কাজের সন্ধান দেওয়া হবে। নিজের শিক্ষাগত যোগ্যতা ও কর্মদক্ষতা অনুযায়ী শ্রমিকরা নিজেরাই নিজেদের পছন্দ মতো কাজ বেছে নিতে পারবেন এই অ্যাপের সাহায্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026