নিউজ

সীমান্তে উত্তেজনা কমাতে তৎপর দুই দেশ, জানাল বেজিং

লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা কমাতে তৎপর রয়েছে চিন ও ভারত। ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করেছে দুই দেশ। গত ৬ ই মার্চ দুই দেশের সামরিক বাহিনী এই নিয়ে এক ইতিবাচক বৈঠক করেন। তারপরই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা কমাতে কার্যকরী ভূমিকা পালন করছে দুই দেশ, জানাল বেজিং।

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং জানান, ‘সম্প্রতি দুই দেশের কূটনৈতিক ও সামরিক স্তরের বৈঠকে সীমান্তের উত্তেজনা কমানোর বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে। আলোচনায় ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ। ইতিমধ্যে, সীমান্তে উত্তেজনা কমাতে পদক্ষেপ শুরু করেছে।’

তবে লাদাখ এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও গালওয়ান উপত্যকা থেকে সেনা সরানোর বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য রাখেননি এই চিনা মুখপাত্র। যদিও, ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে গতকাল জানানো হয়, ভারত ও চিন উভয় দেশই পূর্ব লাদাখের কিছু অংশ থেকে সেনা সরাতে শুরু করেছে। প্রসঙ্গত, গত একমাস ধরে লাদাখ সীমান্তে বারবার সংঘাতে জড়িয়েছে ভারত ও চিনের সামরিক বাহিনী। সেই সংঘাত এড়িয়ে এবার পরিস্থিতি স্বাভাবিক করতে সচেষ্ট হয়েছে দুই দেশ। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে যে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনার সংখ্যা কমিয়ে আনতে উদ্যোগী হয়েছে নিউ দিল্লি ও বেজিং। ৬ ই জুন দুই দেশের মধ্যে সামরিক স্তরের বৈঠকে এই বিষয়ে ঐক্যমতে পৌঁছায় ভারত ও চিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026