নিউজ

পরিযায়ী শ্রমিকদের রেশন দেওয়ার প্রক্রিয়া চালু করলো রাজ্য সরকার, জানুন মাথাপিছু কি কি পাবেন

এবার রাজ্যে পরিযায়ী শ্রমিকদেরও রেশনের ব্যবস্থা করল রাজ্য সরকার। ভিন রাজ্য থেকে এই রাজ্য ফেরত আসা পরিযায়ী শ্রমিক সহ এই রাজ্যে এসে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদেরও রেশন দেবে রাজ্য সরকার। জানা গিয়েছে, রেশনের মধ্যে থাকবে প্রতি মাথাপিছু ৫ কেজি চাল ও ১ কেজি গোটা ছোলা। সব মিলিয়ে প্রায় ৬০ লক্ষ মানুষের হাতে এই রেশন তুলে দেওয়া হবে, এমনই জানিয়েছে খাদ্য দফতর। রেশন তোলার জন্য ইতিমধ্যে রাজ্য জেলাশাসকের সঙ্গে আলোচনা করে স্পেশাল কুপন তৈরি করেছে এবং তা পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। খাদ্য দফতর জানিয়েছে, ইতিমধ্যে ২ লক্ষ মানুষ রেশন তুলেছেন।

অপরদিকে রাজ্যে রেশনে গতকাল থেকে দেওয়া হচ্ছে ডাল। এতদিন ডাল নিয়ে বিতর্কের অবসান ঘটেছে। কেন্দ্রের তরফে রাজ্যকে জানান হয়, ছোলার ডাল রেশনে দেওয়া হবে। কিন্তু রাজ্য তাতে বাধা দেয়। রাজ্য জানায়, মুগ বা মুসুর ডাল পাঠানো যেতে পারে। কিন্তু ছোলার ডাল রাজ্য নেবে না। দুই মাস বিতর্কের পর ১৪ হাজার ৫৩০ মেট্রিক টন মুসুর ডাল এসেছে রাজ্যে। তবে এই ডাল তারাই পাবেন যাঁরা অন্ত্যোদয় অন্ন যোজনা, পি এইচ এইচ ও এস পি এইচ এইচ গ্রাহক। রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেছেন, “রেশন নিয়ে এখনো কোনো বিতর্ক শোনা যায়নি। সবাই সুষ্ঠু ভাবে রেশন পাচ্ছে “।

এপ্রিল মাসে যে ডাল রেশনে দেওয়ার কথা ছিল তা দেওয়া হল জুনের মাঝামাঝি। এবার মে মাসের বরাদ্দ ডাল দেওয়া হবে জুলাই মাসে। জুন মাসে যে ডাল পাওয়ার কথা ছিল তা দেওয়া হবে আগস্ট মাসে, এমনটাই জানিয়েছেন রেশন ডিলার অ্যাসোসিয়েশনের নেতা বিশ্বম্ভর বসু।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026