উঁকিঝুঁকি দেওয়া বন্ধ, এবার থেকে ফেসবুক ও মেসেঞ্জারকে আরও নিরাপদ করতে আসছে নতুন ফিচার
এবার ফেসবুক ও মেসেঞ্জারকে আরও নিরাপদ করতে ফেসবুক সংস্থা নিয়ে আসতে চলেছে টাচ ও ফেস আইডি সুরক্ষা। Engadget-এর রিপোর্ট অনুযায়ী এবার থেকে ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট লক করা যাবে ফেসবুক ও মেসেঞ্জারেও। আর এরফলে যে ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
এই সুবিধাটি আগে থেকেই হোয়াটসঅ্যাপে রয়েছে। এবার তা ফেসবুক ও মেসেঞ্জারেও চলে আসবে বলে জানা গিয়েছে। এই নতুন ফিচারে চারটি অ্যাপ লক করার অপশন থাকবে। তার মধ্যে অন্যতম একটি অপশন হল ‘আফটার আই লিভ মেসেঞ্জার’। যার মাধ্যমে ব্যবহারকারী যখন মেসেঞ্জার ব্যবহারের পর বেরিয়ে আসবেন তখন অ্যাপটি আপনাআপনি লক হয়ে যাবে।
লক হওয়ার সময়সীমা রয়েছে ১ মিনিট, ১৫ মিনিট ও ১ ঘন্টা। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, অন্য কোনো ব্যক্তি যাতে ব্যবহারকারীর ব্যক্তিগত ম্যাসেজ বা অ্যাকাউন্ট দেখতে না পায় তাই এই নতুন ফিচারটি আনা হচ্ছে। শিঘ্রই এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…