দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
বর্ষা শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই। যার জেরে তাপমাত্রার পারদ ও অনেকটাই নেমেছে। মৌসুমি বায়ু ক্রমশ এগিয়ে আসছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আর কয়েকদিনের রাজ্যে নিম্নচাপ প্রবেশ করতে পারে। তাই দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টির পরিমান আরও বাড়বে। তবে কলকাতা ও পাশের এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হবে।
এদিকে সিকিমের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকাতে বায়ুমণ্ডলের ওপর ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, তাই আগামী চারদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে। বর্ষা শুরুর পর থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েই চলেছে। প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টিপাত হয়েছে। যার জন্য তোর্সা নদীতে জলস্ফীতি ঘটার ফলে কালভার্ট ভেঙে গেছে। যার জন্য সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর ও গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের অনেক এলাকায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সতর্কমূলক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…