নিউজ

পরিযায়ী শ্রমিকদের থেকে কোনও ভাড়া নেওয়া চলবে না, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

দেশজুড়ে দীর্ঘদিন লকডাউনের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিযায়ী শ্রমিক ও গরিব মানুষেরা। পরিযায়ী শ্রমিকদের দুঃখের শেষ নেই। অবশেষে এই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের থেকে ট্রেনের পরিবহন খরচ বাবদ কোনো টাকা নেওয়া হবে না।

এর পাশাপাশি প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের খাবার, আশ্রয় ও জলের ব্যবস্থা করতে হবে। যে রাজ্যের শ্রমিক সেই রাজ্যকেই সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। রেল এই বিষয়ে কোনও দায়িত্ব নেবে না। মঙ্গলবারই বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষাণ এবং এম আর শাহের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে বলেন যে তারা খুঁটিয়ে দেখবেন পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যগুলি কেমন ব্যবস্থা নিয়েছে। রাজ্যের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে তারা মনে করছেন। এবার নোটিশ জারি করে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাবার ও আশ্রয় দিতে হবে।

লকডাউনের ফলে দেশের পরিযায়ী শ্রমিকের জীবন বিপন্ন হয়েছে। কেউ ঠাঁই পেয়েছেন ত্রাণশিবিরে। কেউ আবার হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই অবস্থায় শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বিশেষ ট্রেন চালু হতেই শুরু হয় তর্ক-বিতর্ক। রাজ্য না কেন্দ্র কে  এদের ভাড়া বহন করবে, তাই নিয়ে মতান্তর চলছিল। অবশেষে সুপ্রিম কোর্ট সব কিছু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পরিযায়ী শ্রমিকদের থেকে পরিবহন খরচ বাবদ টাকা নেওয়া যাবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026