নিউজ

ফের রাস্তায় নামতে পারে মিনিবাস, নূন্যতম ভাড়া হতে পারে ১৪ টাকা

কলকাতা, হাওড়া সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, আসানসোলে শীঘ্রই রাস্তায় নামতে পারে মিনিবাস। বাসের নুন্যতম ভাড়া হতে পারে ১৪ টাকা। দীর্ঘ লক ডাউন পরিস্থিতির মাঝেই রাজ্যে বেসরকারি বাস ও মিনিবাস রাস্তায় নামার ব্যপারে অনুমতি দেয় রাজ্য সরকার। তবে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে সংশয় ছিল। তবে যে ভাড়ার পরিমান বেসরকারি বাস ও মিনিবাস সংগঠনগুলি রাজ্য সরকারকে জানায় তাতে অনুমোদন মেলেনি সরকারের তরফ থেকে।

এবার নতুন যে ভাড়ার তালিকার কথা ঘোষণা করা হয়েছে তাতে প্রথম ২ কিমির ভাড়া হবে ১৪ টাকা। এরপরের ৫ কিমিতে ভাড়া বাড়বে ৫ টাকা করে। ফলে প্রথম ২ কিলোমিটারের ভাড়া ১৪ টাকা, ২ থেকে ৭ কিলোমিটারের ভাড়া ১৯ টাকা, ৭ থেকে ১২ কিলোমিটারের ভাড়া ২৪ টাকা, ১২ থেকে ১৭ কিলোমিটারের ভাড়া ২৯ টাকা, ১৭ থেকে ২২ কিলোমিটার রাস্তায় ভাড়া হবে ৩৪ টাকা এবং ২২ থেকে ২৭ কিলোমিটারের ভাড়া ৩৯ টাকা।

তবে মিনিবাস সংগঠনগুলি জানিয়েছে, তাঁরা ১২ থেকে ১৪ আসনের যাত্রী নিয়ে বাস চালাতে রাজি। এতে তাঁরা তাঁদের খরচ তুলে নিতে সক্ষম হবে। মিনিবাস সংগঠনের অন্যতম নেতা জানান, “কলকাতা সহ জেলার মিনিবাস চালকেরা রাস্তায় নামতে রাজি। আশা করছি রাজ্য সরকার আমাদের দাবি মেনে নেবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026