নিউজ

পাঁচ রাজ্যে কয়েক কোটি টাকার ফসল নষ্ট, এবার পঙ্গপাল রুখতে একাধিক ব্যবস্থা কেন্দ্রের

পঙ্গপালের দলের হানায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ ও হরিয়ানা। কোটি কোটি টাকার ফসল নষ্ট করেছে এই পঙ্গপালের দল। কয়েক হেক্টর জমির ফসল কয়েক মূহুর্তে শেষ করে ফেলেছে এই পঙ্গপাল। প্রথম থেকে পঙ্গপালের হানার বিষয়ে সতর্ক করা হলেও উপযুক্ত পদক্ষেপ নেয়নি কেন্দ্র। যার ফলে ক্ষতি হয়েছে ওই জেলা গুলির চাষিদের ব্যবসায়। এবার পঙ্গপালদের উপদ্রব বন্ধ করতে ব্যবস্থা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

জেলা প্রশাসন ও রাজ্য সরকারের মিলিত প্রয়াসে কয়েকটি দপ্তরের সাহায্যে পঙ্গপালের উপদ্রবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। বুধবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের তরফে কয়েকটি বিষয় অবগত করা হয়েছে। পাঁচটি রাজ্যে ২০০টি পঙ্গপাল নিয়ন্ত্রক দপ্তর স্থাপন করা হয়েছে। রাজস্থানে ২১ টি, পাঞ্জাবে ১টি, মধ্যপ্রদেশে ১৮ টি ও গুজরাটের ২ টি জেলায় বিভিন্ন উপায়ে পঙ্গপালের উপদ্রব নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হয়েছে। নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়েছে, কীটনাশক ছড়ানোর জন্য দমকলের ৮৯টি ইঞ্জিন, ৪৭টি পঙ্গপাল নিয়ন্ত্রক যান, ১২০টি পর্যবেক্ষক যান, ৮১০টি ট্রাক্টর।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের তরফে জানান হয়েছে, এখনো পর্যন্ত মোট পাঁচটি জেলায় পঙ্গপালের দল হানা দিয়েছে। ড্রোনের মাধ্যমে সমস্ত পরিস্থিতির উপর সবসময় নজর রাখা হবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও পাঞ্জাবে হানা দিয়েছে এই পঙ্গপাল। এবার অনুমান করা হচ্ছে রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশের দিকেও ধেয়ে যেতে পারে পঙ্গপাল। আগামীতে ওড়িশা, বিহার এমনকি পশ্চিমবঙ্গেও হানা দিতে পারে এই পঙ্গপাল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026