বিশ্ব রেকর্ড করল ভারতের এই শহরের তাপমাত্রা, ৫০ ডিগ্রি ছাড়াল পারদ
দেশের এক রাজ্য ভাসছে প্রবল ঝড়-বৃষ্টিতে। আর অন্য রাজ্যগুলিতে ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ। ভারতের উত্তর ও পশ্চিম দিকের রাজ্যগুলির তাপমাত্রা এত বাড়ছে, সব সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। IMD আগেই তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি করেছে। আর সেই অনুযায়ী তাপমাত্রা বেড়েই চলেছে। দিল্লি, চন্ডীগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যগুলিতে তাপমাত্রার পারদ চড়ছে।
মঙ্গলবার রাজস্থানের চুরুতে তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে এই তাপমাত্রা ছিল বিশ্বের সবথেকে বেশি তাপমাত্রা। রাজস্থানে এরকম তাপমাত্রা হওয়াটা স্বাভাবিক। তবে মে মাসে এরকম তাপমাত্রা থাকে না। ২০১০ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার মে মাসে এরকম তাপমাত্রার পারদ বেড়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া রাজধানীতে তাপমাত্রা বেড়েই চলেছে। মঙ্গলবার দিল্লির পালামে তাপমাত্রা ছিল ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি তাপমাত্রা বাড়ছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে। এই রাজ্যগুলিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…