চীনকে রুখতে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করছে ভারত
ভারত-চীন সীমান্ত নিয়ে সমস্যা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই চীনের প্রেসিডেন্ট চীনা সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত হবার বার্তা দিয়েছিলেন। তবে ভারত ও প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। শক্তহাতে সব কিছু মোকাবিলা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তে শান্তি বজায় রাখা জরুরি বলে মনে করা হচ্ছে। লাদাখের গ্যালোয়ান উপত্যকার সীমান্ত ঘিরেই বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে।
ইতিমধ্যেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ৫০০০ সেনা মোতায়েন করেছে চীন। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৎপর ভূমিকা গ্রহণ করবে ভারত ও। সূত্র মারফত জানা গেছে, ১৯৬৫ সালের পর চীনকে রুখতে ভারতের তরফ থেকে এত সেনা মোতায়েন করা হচ্ছে। এছাড়া স্থলসেনা, নৌ সেনা, বায়ুসেনা একসঙ্গে মাইল কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায়, তাই নিয়ে আলোচনা হচ্ছে বলেও সূত্রের খবর।
এদিকে কিছুদিন আগেই বিতর্কিত কালাপানিকে নেপালের মানচিত্রের সাথে যুক্ত করা হয়েছে, যা কিনা ভারতের অংশ। এছাড়া বার বার চীনা সেনারা বিভিন্ন চুক্তি লঙ্ঘন করছে। কয়েকদিন আগে চীনা সেনাদের সাথে ভারতীয় সেনাদের তর্কবিতর্ক হয় ,এমনকি তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। যার জেরে উভয়[পক্ষের সেনারাই আহত হয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, ডোকলামের থেকেও ভয়াবহ সংঘাত হতে চলেছে এবারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…