নিউজ

ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বৃষ্টি, দুর্যোগ চলবে রবিবার পর্যন্ত

বুধবার সন্ধ্যে থেকে ফের রাজ্যের একাধিক জেলাতে তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। কাল সন্ধ্যে থেকে শুরু হওয়া এই বৃষ্টির জের আজকেও চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড়-বৃষ্টির রেশ আগামী রবিবার পর্যন্ত চলবে। কোন কোন জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। কোথায় ভারী বৃষ্টি হতে পারে। সাথে ঝোড়ো হাওয়া বইবে।

হাওয়া অফিস সূত্র মারফত জানা গেছে, বিহার থেকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার জেরেই কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, মুশির্দাবাদে ঝড়-বৃষ্টি হবে। দফায় দফায় এই বৃষ্টি চলতে থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেছেন যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। নিম্নচাপ অক্ষরেখা সরে আসার জন্যই এই বৃষ্টিপাত হবে।

বুধবার রাতে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৯৬ কিলোমিটার। গতকাল রাতের এই বৃষ্টির জেরে কলকাতার বেশ কিছু এলাকা যেমন- বেহালা, গড়িয়া,ঠনঠনিয়া, পর্ণশ্রী, ঠাকুরপুকুরে রাস্তায় জল জমে গিয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা তথা সুন্দরবন, কাকদ্বীপ, সন্দেশখালি, গোসাবা এই এলাকাগুলিতে আমফানের জেরে জলমগ্ন ছিল। ফের কালকের বৃষ্টিপাতে আবার জল বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। এদিকে কালকের ঝড়ে রাজ্যে ৩ জন মানুষ মারা গেছেন। অনেকজন আহত হয়েছে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026