নিউজ

দুর্যোগ যেন কাটছেই না, ফের ঝড়বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী, মৃত ৩

আমফান হয়েছে সাতদিন আগে। এই ঝড়ের তান্ডবলীলা চিহ্নএখনও শেষ হয়নি। ফের রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির জন্য সতর্ক করল আবহাওয়া অফিস। বর্ষার আগেরই এই কালবৈশাখীতে আবার নাজেহাল বঙ্গবাসী। আজ সারাদিন জুড়েই কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। গতকালের ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৯৬ কিলোমিটার। যা এই বছরের সর্বোচ্চ গতিবেগযুক্ত ঝড়।

আগের ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি ভেঙে পড়েছে। আবার গতকাল রাতের ঝড়ে ফের অনেক মানুষের বাড়িঘর ভেঙে পড়েছে। রাজ্যে এই ঝড়ে  এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু গাছ উপড়ে পড়েছে। এছাড়া অনেক মানুষ এই ঝড়ে আহত হয়েছেন। একজন মহিলার মাথায় ঝরে কাঠ উড়ে এসে পড়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন।

অনেক এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এখনও আমফানের ধ্বংসলীলার চিহ্ন চারিদিকে ছড়িয়ে আছে। ফের এই কালবৈশাখীর তান্ডবে আবার মানুষের মনে সুপার সাইক্লোনের আতঙ্ক ফিরে এসেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026